,

টেন্ডুলকারের মেয়েকে বিয়ের প্রস্তাব, শ্রীঘরে যুবক!

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটের লিভিং লিজেন্ড শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেঁসে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক। বিয়ের প্রস্তাব দেয়ার অপরাধে শ্রীঘর হয়েছে ওই যুবকের অস্থায়ী ঠিকানা।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা ওই যুবকের নাম দেবকুমার মাইতি। ১৫-২০ দিন আগে শচীনের মেয়েকে ফোন করে সে বিয়ের প্রস্তাব দেয়। শচীনের মেয়ের নম্বর জোগাড় করতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয় দেবকুমারকে। এ বিষয়ে সরাসরি শচীনের অফিসেও ফোন করেছিল সে।

এর পরেই মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ করেন শচীন।

অভিযোগের পর তদন্তে নেমে দেবকুমারের খোঁজ পায় পুলিশ। শনিবার রাতে মুম্বাই পুলিশের একটি দল ফোনে উত্ত্যক্ত করার দায়ে মহিষাদল থেকে তাকে গ্রেফতার করে। এ কাজে অবশ্য মহিষাদল থানার পুলিশ সাহায্য করে।

পরে তাকে হলদিয়া আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার কথা রয়েছে। রিমান্ডে কীভাবে দেবকুমার সারা ও শচীনের মোবাইল নম্বর পেল, তাও খতিয়ে দেখা হবে।

তবে দেবকুমারের পরিবারের দাবি, সে মানসিক ভারসাম্যহীন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর