শীতেরর তীব্রতায় ফুটপাতে পোশাক কিনতে ভিড় বেশি
পাপন সরকার শুভ্র,রাজশাহী : নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি শুরু পর্যন্ত সময়টাকে ঐতিহ্যগতভাবে বাংলাদেশে শীতকাল ধরা হয়। তবে বাংলা মাসের হিসেবে পৌষ ও মাঘ মাসই শীতকাল। শীত এর আগে-পরে
থাকলেও এই দুই মাসেই তীব্রতা বেশি। তবে হাড়কাঁপানো শীত নামে মাঘমাস জুড়ে। এজন্য বলা হয়: মাঘের শীতে বাঘ পালায়। পৌষ আর মাঘ এই দুই
মাসে তাই শীতের পোশাক কেনাবেচার ধুম লাগে।
এবারও ব্যতিক্রম নয়। শীতের শুরু থেকে গরম পোশাকের দোকানে ভিড় হচ্ছে। তবে এখন তীব্র শীত অনুভূত হওয়ায় আরো বেশি ভিড় চোখে পড়ছে। তবে ফুটপাতের দোকানে লোকজনের বেশি ভিড় দেখা যাচ্ছে এবং ফুটপাতের দোকানগুলোতে শীত কাপড় বিক্রি বেশি হচ্ছে।
রাজশাহীর গণকপাড়া এবং আশেপাশের সব ফুটপাতই এখন
শীত পোশাকের দখলে। পোশাকের চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেশি। দোকানে সাজানো শীতের হরেক পোশাক। ক্রেতার সংখ্যাও কম না।
ব্যবসায়ী আবুল কালাম বললেন, এখন ভরা মৌসুম বাজারের ভেতরে হাঁটঁই কষ্টকর। শীত বাড়ায় ক্রেতার সংখ্যা বেশি এবং বিক্রিও বেশি।
বড় এবং ছোট ছেলে-মেয়ে সকলের শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে।
আরেক ব্যবসায়ী বলেন,নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বেশিই বেচাকেনা হয়। এখন শৈত্যপ্রবাহ শুরু হয়েছে । তাই বেচাকেনা বেশি হচ্ছে।
একজন ক্রেতা বলেন, এখন প্রচন্ড শীত পড়ছে। তাই গরম কাপড় কিনতে বের হইছি। রিকশাচালায় দিন যাপন করি তাই নতুন পোশাক কেনার সামর্থ্য নাই, পুরাতন পোশাক দেখছি। ফুটপাতে কম দামে শীতের ভাল কাপড় পাওয়া যায়।
এখানে মেয়েদের জ্যাকেট, ফুলহাতা
গেঞ্জি, ব্লেজার, লেদার জ্যাকেট, হাফ
সোয়েটার সবকিছু রয়েছে দোকানগুলোতে। বিভিন্ন দামের সোয়েটার ও জ্যাকেট পাওয়া যাচ্ছে। এই মার্কেটের ক্রেতা মূলত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ।











