,

নাসিরনগরে ঐকতানের আবৃত্তি সন্ধ্যা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : অসাম্প্রদায়িক-বিজ্ঞান-মনষ্ক-মানবিক বোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে “ওগো গুণী কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুণি”এই শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরের ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শনিবার আবৃত্তি সন্ধ্যার আসর বসে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে। এই আসরের বিষয় ছিল ‘কবিতা ’। এতে অংশগ্রহণ করেন নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা। অধ্যাপক জামিল ফোরকানের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরী ও স্বর্ণকিশোরী দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় কবিতা আবৃত্তি করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা।

সভায় অনুবতি ব্যক্ত করে বক্তব্য রাখেন জেলা পরিষদের মহিলা সদস্য শাহিনা আক্তার খানম,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,প্রভাষক প্রবোধ মৈশান,প্রধান শিক্ষক বিজয় সরকার, সাংস্কৃতিক কর্মী শফিকুল ইসলাম ইউনুস,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,সুর্বনা সাহা,উদীচী কর্মী মনির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর