,

হাল ছাড়ার পাত্র নন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : সদ্যই টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন। তারপরেও ক্রিকইনফো, গার্ডিয়ানসহ বিভিন্ন সংস্থার ঘোষিত ২০১৭ সালের বিশ্বসেরা টেস্ট একাদশের একজন তিনি। অধিনায়ক থাকুন আর নাই থাকুন, মুশফিকের ব্যাট বাংলাদেশের জন্য অন্যতম ভরসা। এই আত্মবিশ্বাস তিনি এমনই এমনই অর্জন করেননি। এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েচ্ছে এবং হচ্ছে। গতকাল শনিবার ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে প্রস্তুতি ম্যাচে দেখা গেল সেই সিরিয়াস মুশফিককে।

নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে মুশফিক পড়েছিলেন সাকিব আল হাসানের লাল দলে। ব্যাট হাতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত ইয়র্কারটা সামলাতে পারেননি। প্যাভিলিয়নে ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ মেরে। কিন্তু ডাক মেরে গিয়ে ড্রেসিংরুমে বসে থাকেননি। লাল দলের হয়ে পরে মুশফিক কিপিং কিংবা ফিল্ডিং করেননি। আবারও নেমেছেন মাশরাফির সবুজ দলের হয়ে ব্যাট হাতে।

এক ম্যাচে দুই দলের হয়ে দুবার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দফায় সফল হয়েছেন ‘মি. ডিপেন্ডেবল’। সতীর্থ ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলে ৯৯ মিনিট উইকেটে থেকে ৫৮ বল খেলে মুশফিক অপরাজিত ছিলেন ৪৪ রানে। সাকিবদের ৩২১ রানের জবাবে ৪৩.২ ওভারে মাশরাফিরা গুটিয়ে গেছে ১৮৩ রানে। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা মুশফিকই সবুজ দলের সর্বোচ্চ স্কোরার। বাউন্ডারি মেরেছেন দুটি।

অনুশীলনে মুশফিক বরাবরই এমন সিরিয়াস। বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। দলের অন্যতম ভরসাও বটে। তাই তাকে এত তাড়াতাড়ি তৃপ্ত হওয়াটা মানায় না। ঘণ্টার পর ঘণ্টা নেটে ব্যাটিং করেন মুশি। যতক্ষণ না তার ভেতরে তৃপ্তি আসছে, নেট থেকে নো নড়নচড়ন। ২২ গজে ব্যাট-বলের যুদ্ধে নামার আগেই পুরোপুরি প্রস্তুত হয়েই নামেন তিনি। একবার না হলে দশবার একই কাজ করতে তার আপত্তি নেই। হাল ছাড়ার পাত্র নন ‘মি. ডিপেন্ডেবল’…..।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর