সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ধরপাকড়ে ঝিমিয়ে পড়েছে সরকার-বিরোধী বিক্ষোভ

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কয়েকটি শহরে শুক্রবার রাতে নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ হয়েছে, কিন্তু স্থানীয় লোকজনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার বলছে বিক্ষোভ ঝিমিয়ে পড়েছে। বিভিন্ন প্রদেশে বিপ্লবী গার্ড বাহিনীকে পাঠানোর পরই বিক্ষোভ কমে আসতে শুরু করে।
অন্যদিকে ইরানে চলছে ব্যাপক ধরপাকড়। এ পর্যন্ত ইরানে ১ হাজার ৭শ লোককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্তত ৯০ জন ছাত্র। এদের অন্তত ১০ জন কোথায় আছে তা সম্পর্কে তেমন কোন খবর পাওয়া যাচ্ছে না। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট বলেছেন, গ্রেফতার হওয়া ছাত্ররা কোথায় আছে তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।
তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেন, ‘রাষ্ট্রদ্রোহিতার’ পরাজয় হয়েছে। নিরাপত্তা প্রস্তুতি এবং জনগণের নজরদারির ফলে শত্রুর পরাজয় ঘটেছে, এবং গার্ড বাহিনীকে মাত্র তিনটি জায়গায় হস্তক্ষেপ করতে হয়েছে। তার কথায় সারা দেশ মিলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর সংখ্যা ১৫ হাজারও ছিল না, এবং একটি জায়গায় সর্বোচ্চ দেড় হাজার লোক ছিল।
উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে এ বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার-বিরোধী বিক্ষোভে পরিণত হয়। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ছবিও পোড়ায়। বিক্ষোভ শুরু হবার পর থেকে এ পর্যন্ত ২২ জন লোক নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা