,

কথাসাহিত্যিক শওকত আলী লাইফ সাপোর্টে

news-image

নিউজ ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলী গুরুতর অসুস্থ। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পুত্র আসিফ শওকত কল্লোল।

শওকত আলী ফুসফুসের জটিলতায় আক্রান্ত ছিলেন। তার বয়স ৮১ বছর। গত বৃহস্পতিবার দুপুরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

আসিফ শওকত কল্লোল বলেন, আগে থেকেই বাবার কিডনি, হার্ট, ফুসফুসে সমস্যা ছিল। রক্তে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেসব সমস্যার মাত্রাও বেড়েছে বলে জানিয়েছেন তার চিকিত্সকেরা। এসময় তিনি দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

শওকত আলীর লেখা পাঠকনন্দিত উল্লেখযোগ্য উপন্যাসের তালিকায় আছে— ‘যাত্রা’, ‘প্রদোষে প্রাকৃতজন’, ‘দক্ষিণায়নের দিন’, ‘উত্তরের খেপ’ প্রভৃতি। এর মধ্যে ‘উত্তরের খেপ’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে তাকে একুশে পদক প্রদান করা হয়।

শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর