,

সেনেগালে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩

news-image

সেনেগালের বিরোধপূর্ণ দক্ষিণাঞ্চল কাসামান্সে বন্দুকধারীদের হামলায় ১৩ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। তাদের সবাইকে গুলি ও শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার কাসামান্সের একটি জঙ্গলে একদল বন্দুকধারী এ হামলা চালায়। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর: বিবিসি ও রয়টার্সের।

তবে দেশটির সেনাবাহিনীর দাবি, সম্প্রতি কারাগার থেকে এমডিএফসির দুই সদস্যের মুক্তির সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।

সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বোরোফায়ে শহরের কাছের একটি জঙ্গলে কাঠ কুড়াতে যাওয়া কিছু বেসামরিক মানুষের ওপর এ হামলা হয়েছে। তবে কারা ও কি উদ্দেশে এ হামলা করেছে তা জানা যায়নি।

সেনেগালের কাসামান্স রাজ্য দীর্ঘদিন ধরে অশান্ত। স্বাধীনতার দাবিতে আন্দোলনরত মুভমেন্ট অব ডেমোক্রেটিক ফোর্সেস অব কাসামান্সের (এমডিএফসি) সঙ্গে সরকারি বাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে। এতে এক সময়ের পর্যটন সমৃদ্ধ কাসামান্সে হাজারো লোকের প্রাণহানি ঘটেছে।

কয়েকদিন আগে নতুন বছরের স্বাগত ভাষণে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বিদ্রোহীদের প্রতি সংলাপের আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর