,

বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

news-image

আট বছর পর দেশের মাটিতে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশের সঙ্গে অংশ নিবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

কিন্তু আজ শনিবার ত্রিদেশীয় সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বোর্ড। আড়াইটার পরিবর্তে এখন ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। মূলত শীতের প্রকোপ, কুয়াশা ও শিশিরের বিষয়টি মাথায় রেখেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে। ১৩ জানুয়ারি আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

একদিন পরেই ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ১৯, ২১, ২৩, ২৫ জানুয়ারি হবে সিরিজের বাকি ম্যাচগুলো। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। ভেন্যু- মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

ত্রিদেশীয় সিরিজের পরিবর্তিত সময়সূচি :

তারিখ মুখোমুখি সময় ভেন্যু
১৫ জানুয়ারি ২০১৮ বাংলাদেশ-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
১৭ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
১৯ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ১২টা মিরপুর
২১ জানুয়ারি শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
২৩ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে দুপুর ১২টা মিরপুর
২৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ১২টা মিরপুর
২৭ জানুয়ারি ফাইনাল দুপুর ১২টা মিরপুর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর