,

এবার ফারুকীর ছবিতে পরমব্রত

news-image

বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকী শুরু করেছেন তাঁর নতুন ছবির শুটিং। ছবির নাম ‘শনিবার বিকেল’। ছবিতে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন এটা কারো অজানা নয়। কারণ এ ঘোষণা ফারুকী অনেক আগেই দিয়েছেন।

তবে নতুন খবর হলো, ছবিটিতে অভিনয় করছেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। তাঁর চরিত্রের নাম পলাশ। বাংলাদেশে এর আগেও পরমব্রত কাজ করলেও ফারুকীর সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। ছবিটিতে তাঁর লুক ও চরিত্রে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন বলে জানান পরমব্রত।

ছবিতে আরো একজন বিদেশি অভিনেতা অভিনয় করছেন। প্যালেস্টাইনি এই অভিনেতার নাম ইয়াদ হুরানি। তিনি ছবিতে আনোয়ার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, জাহিদ হাসান শাহিদুল ও তিশা রাইসা চরিত্রে অভিনয় করছেন।

ছবির সব কলাকুশলীকে নিয়ে বর্তমান ছবিটির শুটিং দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ, ভারত ও জার্মানের যৌথপ্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। চলতি মাসে ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। তবে ছবিটি কবে মুক্তি পাবে এখনো সেটা জানাননি পরিচালক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর