,

খাজার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে ইংল্যান্ড গড়েছে ৩৪৬ রান। সিডনি টেস্টে অস্ট্রেলিয়া জবাবটা যে ভালোই দেবে, তার আভাস আগেরদিনই পাওয়া গিয়েছিল। দুই উইকেট ১৯৩ রান গড়েছিল স্বাগতিক ব্যাটসম্যানরা। তৃতীয় দিন শেষে স্মিথ বাহিনীর সেই সংগ্রহটা হয়েছে বিশাল, চার উইকেটে ৪৭৯ রান করেছে তারা।

উসমান খাজার চমৎকার সেঞ্চুরির পর তিন অঙ্কের খুবই কাছাকাছি যান শন মার্শ। ৯৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। মিচেল মার্শও কম যাননি, ৬৩ রানে অপরাজিত থেকে ভালো কিছু করার আভাস দিয়েছেন তিনিও।

এর আগে অধিনায়ক স্মিথ ৮৩ রানের চমৎকার একটি ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৬ রান করেন।

তবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন খাজা ১৭১ রানের চমৎকার একটি ইনিংস খেলে। ব্যাটসম্যাদের দারুণ দৃঢ়তায় তাই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লিড নিয়েছে ১৩৩ রানের।

অ্যান্ডারসন, ব্রড ও মইন একটি করে উইকেট নিয়েও অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পথে খুব একটা বাধা হতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস ৩৪৬ রান ।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫৭ ওভারে ৪৭৯/৭ (খাজা ১৭১, স্মিথ ৮৩, শন মার্শ ৯৮*, মিচেল মার্শ ৬৩*। অ্যান্ডারসন ১/৫২, ব্রড ১/৭০, মইন ১/১২৫)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর