,

কিছু অসৎ লোক শিক্ষা পেশায় ঢুকেছে : নাহিদ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কিছু অসৎ লোক শিক্ষা পেশায় ঢুকে পড়েছেন। তারা ক্লাসে পড়ান না। পরীক্ষার দিন সকালে টাকার বিনিমিয়ে প্রশ্নপত্র ফাসঁ করে দেন। অসৎপথ অনুসরণ করলে কোনো শিক্ষক রেহাই পাবেন না।

শনিবার চট্টগ্রামের রাউজান কদলপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থ সচিব মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ, এবিএম ফজলে করিম, শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহসিন চৌধুরী বক্তব্য দেন।

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশাত্মবোধে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই। সে লক্ষে সরকার এগিয়ে যাচ্ছে। অসৎ শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, অসৎ পথ অনুসরণ করলে আগামীতে কেউ রেহাই পাবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর