,

তাপসের বন্দিজীবনের এক বছর

news-image

বিনোদন ডেস্ক : বেআইনি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে জড়িয়ে বন্দিজীবন কাটছে অভিনেতা তাপস পাল। শনিবার তার বন্দিজীবনের এক বছর পূর্ণ হলো।

খাতা-কলমে জেলে থাকলেও এক সময়ের রুপালি পর্দার নায়ক ও তৃণমূল বিধায়ক তাপস পাল বর্তমানে ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০১৬ সালের ৩০ ডিসেম্বর সল্টলেকে সিবিআইয়ের দফতরে চার ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় ৫৮ বছরের তাপসকে। সেই রাতেই তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। সঙ্গে ছিলেন স্ত্রী নন্দিনী।

তাপসের আইনজীবী মিলন কানুনগো শুক্রবার জানান, কটক হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে। শীতের ছুটির পরে, জানুয়ারির প্রথম সপ্তাহে রায় দেবেন বিচারপতি।

আইনজীবী কানুনগো আরও জানান, গত এপ্রিলে নায়কের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। তার আগে তার জামিনের আবেদন নাকচ হয়েছে দু’বার। তার পরেই জুলাইয়ে কটক হাইকোর্টে আবেদন।

কানুনগোর কথায়, তাপসবাবু অসুস্থ। জামিনের আবেদনে বলা হয়েছে, তিনি নামী অভিনেতা। জামিন পেলেপালিয়ে যাবেন না। সিবিআই কোনো কারণে ডাকলে আসবেন। ওই আইনজীবীর প্রশ্ন, দোষী সাব্যস্ত হওয়ার আগেই তার মক্কেলকে এক বছর ধরে জেলে থাকতে হবে কেন?

এই মামলায় জড়িত অন্য প্রভাবশালী ব্যক্তিরা জামিন পেলেও তাপসের ক্ষেত্রে অন্যথা হচ্ছে কেন?

সিবিআইয়ের যুক্তি, অন্যদের কেউ অবৈধ লগ্নি সংস্থার ডিরেক্টর ছিলেন না। তাপস একজন বিধায়ক হয়েও রোজ ভ্যালির মতো বেআইনি অর্থ লগ্নি সংস্থার পরিচালক ছিলেন। এমনকি সেখান থেকে নিয়মিত বেতনও পেতেন।

সিবিআইয়ের দাবি, রাজনৈতিক নেতাদের সঙ্গে রোজ ভ্যালির যোগাযোগের মাধ্যম ছিলেন তাপস। এমন এক প্রভাবশালী ব্যক্তিকে মুক্তি দিলে তিনি বাইরে বেরিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সেই কারণেই বারবার তার জামিনের বিরোধিতা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর