,

যে কারণে বাদ পড়লেন সাকিব!

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের দীর্ঘ দিনের সম্পর্ক শেষ হচ্ছে। আইপিএলের আসন্ন আসরে সাকিবকে ছেড়ে দিয়েছে শাহরুখনের দলটি। ২০১৪ সালে সাকিবকে ছেড়ে দিয়েও নিলামে কিনে নিয়েছিল নাইট রাইডার্স। এবার নিলামেও সাকিবকে কেনার পরিকল্পনা নেই ফ্রাঞ্চাইজিটির।পারফরম্যান্স এবং বাংলার ক্রিকেটপ্রেমীদের ধরে রাখার স্বার্থে সাকিব আল হাসানকে দলে নেয় নাইট রাইডার্স।

জাতীয় দলের হয়ে নিয়মিত পারফরম্যান্স করে যাওয়ার পরও সাকিবকে কেন দলে রাখেনি কেকেআর। এটা নিয়ে বাংলাদেশই নয় ভারতের মিডিয়াতেও গুঞ্জন রয়েছে।সাকিবের বাদ পড়ার ব্যাপারে ভারতীয় গণমাধ্যম বলছে, গম্ভীর-জামানা থেকে বেরিয়ে আসতে চাইছে নাইট রাইডার্স। নতুন করে দল সাজাতে সাকিবকে বাদ দেয়া হয়েছে। এমনকি নিলামেও সাকিবকে কিনে নেয়ার কোনো পরিকল্পনা নেই কেকেআরের।

কেকেআর সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, সাকিবকে বাদ দেয়ার পেছনে মূল কারণ বাজেট। গত আসরে দলকে সেভাবে সার্ভিস দিতে পারেননি সাকিব। আসলেই কি বাজে পারফরম্যান্সের কারণে সাকিব কেকেআরের দল থেকে বাদ পড়েছেন? নাকি অন্য কোনো কারণ আছে।নতুন আসরের জন্য কেকেআর ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারসুনীল নারাইন এবং আন্দ্রে রাসেলকে। আইপিএলের গত আসরে নারাইন ব্যাট হাতে ১৬ ম্যাচে ১৭.২৩ গড়ে ২২৪ রান করেন। বল হাতে নেন ১০ উইকেট। সেই বিবেচনায় গত আসরে সাকিব তো খেলারই সুযোগ পাননি। ডাগ আউটে বসে থেকেই সময় পার করতে হয়েছে সাকিবকে। খেলেছেন মাত্র এক ম্যাচ। যেখানে ব্যাট হাতেকরেন ১ রান। আর বল হাতে ৩ ওভারে ৩১ রান দিয়ে কোনো উইকেট পাননি।

সাকিবের মতো একজন তারকা ক্রিকেটারকে মাত্র এক ম্যাচ দিয়ে মূল্যায়ন করলে ভুল হবে। বিশ্বসেরাএই অলরাউন্ডার যে কোনো দিনেদলকে জয় উপহার দেয়ার সামর্থ্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর