,

বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব, জনপ্রিয়তায় পুরস্কার মাশরাফির

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০১৭ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। আর মাশরাফি বিন মুর্তজা জিতেছেন পপুলার্স চয়েজ অ্যাওয়ার্ড। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেওয়া হয়। ১৯৬২ সালে বিএসপিএর জন্ম। ১৯৬৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের ক্রীড়াবিদদের পুরস্কৃত করে যাচ্ছে।

বিএসপিএর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার একই অনুষ্ঠানে আগেই পেয়েছেন সাকিব। টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক এরপর দারুণ মর্যাদার বর্ষসেরা ক্রীড়াবিদের লড়াইয়ে শ্যুটার অর্ণব সাবাব লাদিফ এবং ফুটবলের জাফর ইকবালকে পেছনে ফেলে শেষ হাসি হাসেন। ২০১৭ সালটি অবশ্য দারুণ গেছে সাকিবের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন। একই দলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। দলকে জিতিয়েছিলেন। আবার বছরের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বল হাতে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে টেস্ট জেতান।

আর মাশরাফির নেতৃত্বে তো ২০১৫ সাল থেকে বাংলাদেশের ওয়ানডে দল একটি বদলে যাওয়া নাম। সমীহ জাগানো নাম। তারই ধারাবাহিকতায় মাশরাফির দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে ২০১৭ সালে। পপুলার্স চয়েজ পুরস্কারটি মাশরাফি জিতেছেন বিএসপিএর ওয়েবসাইটে উন্মুক্ত ভোটাভুটিতে। সেই ভোটে সাকিবকে হারিয়েছেন ওয়ানডে দলের ক্যাপ্টেন।

সাকিব ছাড়াও এই পুরস্কারের জন্য মাশরাফির প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ছিলেন ফুটবলের উঠতি তারকা জাফর ইকবাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর