,

পাজেরোতে ১৩ বস্তা ফেনসিডিল

news-image

রাজধানীতে পাজেরো গাড়ি থেকে প্রায় চার হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজনকে দুই দিন রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা আসামিদের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

আসামিরা হলেন হৃদয় আলম (২৫) ও হাসানুর রহমান (২৬)। হৃদয়ের বাড়ি ঢাকার ধামরাইয়ে, হাসানুরের সাতক্ষীরায়। বৃহস্পতিবার বিকেলে তাঁদের ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান  বলেন, গ্রেপ্তার দুজনকে তিনি জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। অনেক আগে থেকে এই চক্রের সদস্যরা রাজধানীতে মাদক ব্যবসা করে আসছিল। চক্রের মূল হোতাসহ পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হবে।

তদন্ত কর্মকর্তা আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেছেন, ‘আসামিরা ঢাকা শহরে ফেনসিডিল ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।’

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১০-এর একটি টহল ধানমন্ডির সুবাস্তু ইত্তেহাদ স্কয়ারের সামনে অবস্থান করছিল। তখন কলাবাগান থেকে নিউমার্কেট অভিমুখী একটি পাজেরো গাড়ি আসতে থাকে। র‍্যাবের সদস্যরা গাড়িটি থামানোর জন্য সংকেত দেন। তখনই গাড়ির পেছনে বসে থাকা দুজন গাড়ি থেকে দ্রুত নেমে পালিয়ে যান। গাড়ির চালক হৃদয় আলম ও তাঁর পাশে বসে থাকা হাসানুর রহমানের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেননি। পরে গাড়ি তল্লাশি করে প্লাস্টিকের বস্তাভর্তি ৩ হাজার ৮৭০ বোতল ফেনসিডিল জব্দ করে র‍্যাব। জব্দ করা হয়েছে গাড়িটিও।

মামলার সাক্ষী হরিপ্রসাদ ঋষি  বলেন, র‍্যাব সদস্যদের দেখার পর গাড়ি থেকে নেমে দুজন পালিয়ে যান। পরে গাড়ির পেছনে ১৩টি প্লাস্টিকের বস্তাভর্তি ফেনসিডিল পাওয়া যায়।

এ ঘটনায় র‍্যাব-১০-এর ডিএডি মো. খায়রুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেছেন, সাতক্ষীরা থেকে পাজেরো গাড়িতে করে ফেনসিডিল আনে এসব মাদক ব্যবসায়ী। গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী হাসান ও জসীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন।

 

প্রথম আলো

এ জাতীয় আরও খবর

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান