,

‘যদি একদিন’ সিনেমার শুটিংয়ে তাহসান ও তাসকিন

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম চলচ্চিত্র ‘যদি একদিন’ ছবির শুটিং আজ শনিবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে। তবে শুটিং-এর লোকেশন সম্পর্কে কিছুই জানান রাজি হননি এই নির্মাতা। বলা যায় বেশ গোপনীয়তা রক্ষা করেই শুরু করেছেন তার নতুন ছবির কাজ।

শনিবার সকালে রাজ তার ফেসবুকে ছবির দুই নায়ক তাহসান ও তাসকিনের এক সাথের ছবি পোস্ট করেন। এ থেকেই বোঝা যাচ্ছে শুরু হয়ে গিয়েছে ‘যদি একদিন’ ছবির শুটিং।

শুটিং নিয়ে জানতে চাইলে নির্মাতা রাজ গণমাধ্যমকে বলেন ‘আসলে আমি চাইছি না আগে থেকেই সিনেমাটির কোনো কিছু দর্শকদের কাছে পৌঁছাক। তার মানে এই না যে একদমই মিডিয়াকে ডাকবো না, তা না। এক বা দুদিন আমরা শুটিং কভারেজের ব্যবস্থা রাখবো।’

দর্শকদের যাতে আগ্রহ নষ্ট না হয়, তাই এ ব্যবস্থা। কারণ আগে থেকে শুটিংয়ের ছবি প্রকাশিত হলে দর্শকদের আগ্রহ কিছুটা হলেও নষ্ট হয়ে যায়। তাছাড়া আমরা এবার সেটে কোনো শিল্পী যাতে আলাদা করে কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় আপ না করেন সে ব্যাপারে সচেতন থাকবো, যোগ করেন রাজ।

বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের চ্যানেল আরটিভির প্রযোজনায় সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা ও সাবেরী আলম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর