,

ফানুস উড়ানো নিষিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সব ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎসব উপলক্ষ্যে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে ফানুস উড়িয়ে থাকেন। কিন্তু ফানুসে কেরোসিন দ্বারা প্রজ্জ্বলিত বাতি থাকার কারণে এর মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আর এ ধরনের দুর্ঘটনা থেকে ঢাকাবাসীকে রক্ষার স্বার্থে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়ালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া কেউ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানানো হয়।

পৌষ সংক্রান্তির ঠিক আগে পুলিশের পক্ষ থেকে এমন একটি ঘোষণা দেয়া হলো। আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পৌষ সংক্রান্তি। এ উৎসবে পুরানো ঢাকার বাসিন্দারা আয়োজন করে ঘুড়ি উৎসবের। এ উৎসবে ঘুড়ির পাশাপাশি ফানুস বেশ জনপ্রিয়। ঐতিহ্য লালনের জায়গা থেকেই ফানুস উড়ানো হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর