,

সৌদি রাজ প্রাসাদে ফের আতঙ্ক, কারাগারে একাধিক রাজকুমার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি রাজপরিবারের অভ্যন্তরের পরিস্থিতি ফের আন্তর্জাতিক সংবাদপত্রের শিরনামে। সৌদি রাজকুমারদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। তারা কি আদৌ মুক্তি পাবেন? এখন উঠছে এই প্রশ্ন। এ ঘটনায় ফের একবার নিজের শক্তি দেখালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এ ব্যাপারে গালফ নিউজ জানিয়েছে, নিজেদের প্রাপ্য পাওনা ও ভাতা আদায় করতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ১১ জন রাজকুমার। পরিস্থিতি ঘোলাটে হতে পারে এমনটা ভেবেই তাদের গ্রেফতার করা হয়। এক নির্দেশে এই রাজকুমারদের অবিলম্বে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে অন্ধকার কারাগারে বন্দি করা হয়েছে।

উল্লেখ্য, সৌদি বাদশাহ নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে সম্প্রতি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারো উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেয়া হয়েছে। এদিকে, সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল, ওই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর