,

শীত আরো তীব্র, পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

news-image

পঞ্চগড় প্রতিনিধি : গত কয়েকদিনের প্রচন্ড শীতের কারণে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। শীতের কাপড়-চোপড়েও কাজ হয় না।শীতের তীব্রতা আর ঠান্ডা হিমেল হাওয়ার কারণে রাতে ঘুমাতে পারছেনা খেটে খাওয়া মানুষ। হাড় কাঁপানো এই শীতে আগুনের উত্তাপই একমাত্র ভরসা।

গত তিনদিনে সূর্য্যের দেখা মেলেনি পঞ্চগড়ে। এখানে দিনভর মেঘাচছন্ন আকাশ আর কুয়াশায় আবৃত্ত থাকছে সবকিছু। উত্তরের হিমালয় পাহাড় থেকে নেমে এসেছে এই হাড় কাঁপানো শীত। খেটে খাওয়া মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে। ঘরে ঘরে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে তাদের। শীতের তীব্রতায় কাজ কর্মে যেতে পারছেনা কেউই।

তেঁতুলিয়া আাবহাওয়া অফিস সূত্রে জানা গেছে হিমালয় থেকে বয়ে আসা হিমবায়ুর প্রভাবে এই কনকনে শীত । কুয়াশার কারণে সূর্য়ের দেখা মিলছেনা পঞ্চগড়ে। সারাদিন ঘন কুয়াশায় আবৃত্ত থাকছে সবকিছু। কুয়াশা আর শীতের কারণে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের আয় উপার্জনও কমে গেছে। ফলে কষ্টও বেড়েছে তাদের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে পঞ্চগড়ের তাপমাত্রা ৯ থেকে ১২’র মধ্যে উঠা নামা করছে। সন্ধ্যা নামলেই পঞ্চগড় শহরে নেমে আসছে সুনসান নিরবতা। আগে ভাগেই সবাই ঘরে ফিরছেন। গভীর কুয়াশার কারণে দিনেব বেলাতেও হেড লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে চালকদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর