রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরি করে তামিমের প্রস্তুতি

news-image

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি করে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি সারলেন তামিম ইকবাল। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা লাল ও সবুজ দুই ভাগ হয়ে খেলেছেন প্রস্তুতি ম্যাচ। মাশরাফির সবুজ দলের বিপক্ষে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে সাকিবের লাল দল। ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

দুপুর ১২টায় শুরু হওয়া এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে বিসিবি লাল দল। তামিম-এনামুল হকের ওপেনিং জুটিতে আসে ৫১ রান। মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে এনামুলের রান ২১। তিনে নামা সাকিব আল হাসান তাসকিনের বলে সাইফউদ্দিনের তালুবন্দী হওয়ার আগে করেছেন ২৪ রান।

সাকিব আউট হওয়ার পরের বলেই স্কোরবোর্ডে কোনো রান যোগ না করে মুশফিকুর রহিম বিদায় নিলে লাল দলের স্কোরটা ১ উইকেটে ১০৮ থেকে হুট করে ৩ উইকেটে ১০৮ হয়ে যায়। ২২তম ওভারে হ্যাটট্রিকের সুযোগটা যদিও তাসকিন কাজে লাগাতে পারেননি। তবে এই ধাক্কা লাল দল সামলেছে মাহমুদউল্লাহ-তামিমের চতুর্থ উইকেটে যোগ করা ১২৫ রানের সৌজন্য।

১১৮ বলে সেঞ্চুরি করা তামিমকে অবশ্য কেউ আউট করতে পারেননি। ১১৯ বলে ১০৪ রানের ইনিংসটি খেলে সতীর্থ ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে স্বেচ্ছায় ফিরেছেন ড্রেসিংরুমে। পাঁচে নামা মাহমুদউল্লাহ অবশ্য তিন অঙ্ক ছুঁতে পারেননি। সাইফউদ্দিনের ফিরতি ক্যাচ হওয়ার আগে করেছেন ৭৫ বলে ৮৭ রান। শেষ দিকে আবুল হাসানের ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে লাল দল পেয়ে যায় ৬ উইকেটে ৩২০ রানের বড় স্কোর।

মোস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিন প্রত্যেকেই পেয়েছেন ২টি করে উইকেটে। ৯ ওভার বোলিং করে কোনো উইকেট পাননি মাশরাফি বিন মুর্তজা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা