রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসে থাকতে চেয়ারে বসানো হয়নি : শিক্ষাপ্রতিমন্ত্রী

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী (মাদ্রাসা ও কারিগরি) কাজী কেরামত আলী বলেছেন, চেয়ারে বসানো হয়েছে বসে থাকার জন্য নয়। কারিগরি শিক্ষার একটি বিষয়কে মাধ্যমিক স্তর থেকে বাধ্যতামূলক করতে কাজ শুরু করা হবে।

রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য কাজী কেরামত আলী। মন্ত্রিত্ব পাওয়ার পর আজ শনিবার নিজ জেলা রাজবাড়ীতে যাওয়ার পথে ফেরিঘাটে তিনি প্রথম আলোকে এ কথা বলেন।

কাজী কেরামত আলী বলেন, ‘নতুন বছরের উপহার হিসেবে প্রধানমন্ত্রী রাজবাড়ীবাসীকে উপহার হিসেবে মন্ত্রিত্ব দিয়েছেন। এ জন্য রাজবাড়ী জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন জানাই। রাজবাড়ীবাসীর ভালোবাসার প্রতিদান হিসেবে মন্ত্রিত্ব পেয়েছি। তাই রাজবাড়ী জেলার জন্য কাজে অগ্রাধিকার থাকবে।’

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে এ চেয়ারে বসানো হয়েছে বসে থাকার জন্য নয়। সব সময় বলে এসেছি, দেশের বেকার সমস্যা সমাধান করতে হলে আগে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব বাড়াতে হবে। যেহেতু সে দায়িত্ব পেয়েছি, তাই এটাকে কাজে লাগাতে চাই।’

শিক্ষা প্রতিমন্ত্রীর ফেরার খবরে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দেয়। দুপুরে দৌলতদিয়া ঘাটে কয়েক হাজার নেতা–কর্মী ও সাধারণ মানুষ প্রতিমন্ত্রীকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা