,

কোহলিদের গোসল-বিড়ম্বনা!

news-image

স্পোর্টস ডেস্ক : যেকোনো দেশে সফরের সময় বাড়তি সুবিধা পেয়ে থাকেন অতিথি দলের সদস্যরা। অতিথিদের যদি গোসলে কম পরিমাণে পানি ব্যবহারের নির্দেশ দেয়া হয় তবে ব্যাপারটি কেমন হবে? হ্যাঁ, এমনটাই হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। পানি সঙ্কটের কারণে দক্ষিণ আফ্রিকায় গোসলের জন্য ভারতের প্রত্যেক খেলোয়াড়কে দু্ই মিনিট করে সময় বেঁধে দেয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে কেপ টাউনে পানি ব্যবহারের ওপর নতুন নিয়ম জারি হয়। এই নিয়মের কারণেই গোসল-বিড়ম্বনায় পড়তে হয় বিরাট কোহলিদের।

বৃহস্পতিবার কেপ টাউন টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে ভারত। এ দিন কেপ টাউনের তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

দীর্ঘদিন অনাবৃষ্টিতে পানি সঙ্কটের মুখে পড়েছেন কেউ টাউনের বাসিন্দারা। সম্প্রতি নগরীর মেয়র প্যাট্রিসিয়া ডি লিলে ধর্মীয় নেতাদের বৃষ্টির জন্য প্রার্থনা করার অনুরোধ করেন।

পানি ব্যবহারের ওপর নতুন নিয়ম আরোপ করায় একটি বাড়িতে মাসে সর্বোচ্চ ১০ হাজার ৫০০ লিটার পানি ব্যবহার করার অনুমতি রয়েছে। সেই নিয়মের আওতায় পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরাও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর