,

পিস্তল ঠেকিয়ে ‘পাকাড়ুয়া’ বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : এক বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন ভারতের ঝাড়খন্ডের ২৯ বছর বয়সী যুবক বিনোদ কুমার। কিন্তু বিহারের ইসলামপুরে ওই বিয়ে বাড়িতে তার জন্য কী অপেক্ষা করছে সেটা ভাবতেও পারেননি তিনি। ওই বাড়িতে যাওয়ার পরপরই বিনোদকে বন্দুক ঠেকিয়ে বসিয়ে দেওয়ায় হয় বিয়ের পিঁড়িতে।

জানা গেছে, গত ২ ডিসেম্বর একটি স্টিল প্ল্যান্টের জুনিয়র ম্যানেজার পদে যোগ দিতে পাটনায় যান বিনোদ। এরপর ৩ ডিসেম্বর ইসলামপুরে এক বিয়ের অনুষ্ঠানে যান তিনি। আর সেখানেই বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়ে দেওয়া হয় তার।

ইসলামপুরে পৌঁছলে প্রথমে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বিনোদ কুমারকে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, প্রথমে জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়েছে বিনোদকে। এ সময় বিয়ে করতে অস্বীকৃতি জানান বিনোদ। কান্নাকাটি করতে থাকেন তিনি। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। এ সময় ‘বিয়ে দেওয়া হচ্ছে’, ‘ফাঁসি তো দেওয়া হচ্ছে না’ বলে তাকে শান্ত করারও চেষ্টা করা হয়। বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার পর তার চোখের পানি মুছিয়ে দিতে দেখা যায় কনের বাড়ির লোকজনদের।

ওই বিয়ের ভিডিও প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। জানা গেছে, বিহারের ইসলামপুরে জোর করে ওই বিয়ের রীতিকে ‘পাকাডুয়া বিয়ে’ বলা হয়। এদিকে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন বিনোদের ভাই সুরেন্দ্র কুমার। কিন্তু পুলিশ এ বিষয়ে তাদের কোনো সাহায্য করেনি বলে জানিয়েছেন তিনি। সূত্র: জিনিউজ।

https://youtu.be/TWnS2J2G-dg

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর