সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টরেন্টো বিমানবন্দরে দুই বিমানের মধ্যে সংঘর্ষ

news-image
কানাডার টরেন্টো বিমানবন্দরের রানওয়েতে শুক্রবার দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের লেজে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত আরোহীরা জরুরি পথ দিয়ে বিমান থেকে নেমে পড়ে।
ওয়েস্ট জেট ও সানউইং বিমান কোম্পানির পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। টরেন্টোর পিয়ারসন অন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। বিমানবন্দরটিতে পাঁচ মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটল। ভিডিও ফুটেজে সানউইংয়ের বিমানের লেজে আগুন জ্বলতে দেখা গেছে।
ওয়েস্ট জেট কোম্পানির পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, ‘ওয়েস্ট জেট নিশ্চিত করছে যে বোয়িং ৭৩৭-৮০০ ডব্লিউএস২৪২৫ বিমানটি ১৬৮ যাত্রী ও ছয় ক্রু নিয়ে কানকুন থেকে টরেন্টো পিয়ারসনে যাওয়ার জন্য উড্ডয়নের জন্য অপেক্ষা করছিল। এ সময় সানউইংয়ের একটি বিমান পেছন থেকে এটাকে ধাক্কা দেয়।’
এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা উল্লেখ না করে আরো বলা হয়, যাত্রীদেরকে নিরাপদে টার্মিনাল দিয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা