,

ঐশ্বরিয়ার ‘ছেলে’ সঙ্গীত কুমারের কি হবে এখন?

news-image

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাইয়ের ছেলে বলে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন পুরো ভারতে। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি দেশটির অন্ধ্র প্রদেশের ২৯ বছরের যুবক সঙ্গীত কুমার। এ ঘটনায় সাবেক বিশ্ব সুন্দরীর সম্মানহানির জন্যই জেলে যেতে হতে পারে তার। ভারতীয় একটি টিভি চ্যানেলের বরাত দিয়ে এমনটাই বলছে জি নিউজ।

খবরে বলা হয়, ওই ঘটনার পর বচ্চন পরিবারের পক্ষ থেকে পাল্টা কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থানা সঙ্গীত কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

লন্ডনে আইভিএফ পদ্ধতিতে ঐশ্বরিয়া রাই তাঁর জন্ম দিয়েছেন বলে গত বুধবার দাবি করেন সঙ্গীত কুমার। তিনি বলেন, ১৯৮৮ সালে ঐশ্বরিয়া তাঁর জন্ম দেন। মাত্র ১৪ বছর বয়সেই নাকি ঐশ্বরিয়া তাঁর জন্ম দিয়েছেন বলেও দাবি করেন ২৯ বছরের ওই যুবক। শুধু তাই নয়, তিনি শুধু মায়ের সঙ্গে থাকতে চান, এটাই তাঁর দাবি বলেও মন্তব্য করেন সঙ্গীত কুমার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর