রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ কর্মী হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবু ওরফে পালসার বাবু নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। টনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া জানান, ঝিকরগাছার রিফিউজি পাড়ায় অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন খবর পেয়ে আজ ভোর চারটার দিকে র‌্যাবের একটি দল সেখানে যায়। এসময় সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগজিন ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পরে ঝিকরগাছা থানা-পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

মেজর জিয়া আরও বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মো. মাসুদ করীম জানান, নিহত যুবকের নাম বাবু ওরফে পালসার বাবু। গত ৩ জানুয়ারি ঝিকরগাছায় সন্ত্রাসীদের বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আব্বাস আলী নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার এক নম্বর আসামি ছিলেন পালসার বাবু। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা