,

রাজধানীতে বাসের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রোপন (৪৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক নিহত হয়েছেন।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে তেজগাঁও বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান হাওলাদার জানান, উড়োজাহাজ ক্রসিং এলাকায় বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসটি বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই বিজিবির সদস্য।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর