,

কথা বলায় বর-কনেকে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরিবারের সম্মান রক্ষার নামে হত্যার ‘অনার কিলিংয়ের’ ঘৃণ্য দৃষ্টান্ত তৈরি হলো পাকিস্তানে। এবার অনুমোদনহীন সম্পর্কের জন্য নয়, স্রেফ বিয়ের আগে কথা বলার জন্য গুলি করে হত্যা করা হয়েছে হবু বর ও কনেকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে পাকিস্তানের সিন্ধু প্রদেশে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘোটকি এলাকার নায়ি ওয়াহি গ্রামের নাজিরন তার হবু বর শহীদের সঙ্গে কথা বলছিল, এ সময় নাজিরনের মামা তা দেখে ফেলে। মামা রাগের মাথায় তখনই তাদের ওপর গুলি চালায়।

পুলিশ জানায়, নাজিরন ও শহীদ দুজনে চাচাতো ভাইবোন ছিল। কয়েক দিন পরই তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা। পরিবারের সম্মান রক্ষার নামে (‘অনার কিলিং’) এই হত্যা করা হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামাকে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানে প্রায়ই পরিবারের সদস্যেদের দ্বারা এ রকম হত্যাকাণ্ড ঘটে, বেশির ভাগ ক্ষেত্রে শিকার হয় নারীরা। পরিবারের সম্মান রক্ষার নামে এই হত্যাকে নারীর প্রতি সহিংসতা হিসেবে দেখছে মানবাধিকার কর্মীরা। পাকিস্তান মানবাধিকার কমিশনের তথ্যমতে প্রতিবছর পরিবারের সম্মান রক্ষার নামে ৬৫০টি হত্যাকাণ্ড ঘটে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর