,

শাহজালালে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ

news-image

ঘন কুয়াশার কারণে শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। রাত পৌনে ৩টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ করেনি বিভিন্ন এয়ারলাইন্সের উড়োজাহাজ। এ সময় আন্তর্জাতিক রুটের ৬টি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রাম, কলকাতা ও মিয়ানমারের মান্দাল বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, সকাল সোয়া ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় সব রুটের উড়োজাহাজ ওঠানামা শুরু করে। এ ঘটনায় বিমানবন্দরে ভোগান্তির শিকার হন বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম সমকালকে জানান, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার দুটি এবং বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুশায়ার কারণে শাহজালালে অবতরণ করতে না পেরে কলকাতায় যায়। এ ছাড়া দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি এবং কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলার আরও একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে চলে যায়।

বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কলকাতা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংকক যেতে বিলম্ব হয়। আন্তর্জাতিক ফ্লাইট ছাড়াও নভোএয়ারের চারটি, ইউএস-বাংলার তিনটি, বাংলাদেশ বিমানের দুটি ও রিজেন্ট এয়ারওয়েজের একটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে চলাচল করে বলে বিমানবন্দর কর্মকর্তারা জানান।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন