,

প্রধানমন্ত্রীর আশ্বাসে নন-এমপিওদের অনশন স্থগিত

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষকেরা। প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলে এই আশ্বাসের কথা জানান। এরপর শিক্ষকেরা আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকেরা গত রোববার থেকে প্রেস ক্লাবের সামনে আমরণ কর্মসূচি চালিয়ে আসছেন। আজ ছিল কর্মসূচির ৬ষ্ঠ দিন।

এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে শিক্ষকেরা তাঁর আশ্বাসে ভরসা রাখতে পারেননি। তাঁরা চেয়েছেন আশ্বাস আসতে হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে শিক্ষক নেতারা বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে কর্মসূচি স্থগিত করেছেন। তাঁরা আশা করছেন এ মাসের মধ্যেই এমপিওভুক্তির বিষয়ে কাজ শুরু হবে। শিক্ষকেরা বলেন, রোববার থেকে তাঁরা ক্লাসে ফিরে যাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর