,

যাদের ধরে রাখলো আইপিএলের দলগুলো

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হবে আইপিএলের নিলাম। তবে তার আগে শুক্রবার ছিল ২০১৮ আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজিদের খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ দিন। সন্ধ্যায় বিসিসিআইয়ের কাছে সেই তালিকা জমা দিয়েছে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি। সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকলেও কোন দলই তা করেনি। সর্বোচ্চ তিনজন করে ধরে রেখেছে কয়েকটি দল।

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে দলটির অধিনায়ক গম্ভীর ও সাকিবকে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে জায়গা হয়নি গেইলের আর হায়দরাবাদ ছেড়ে দিয়েছে মোস্তাফিজকেও।

তবে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের আইপিএলে ফিরেছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। নিজের পুরোনো দল চেন্নাইয়ে ফিরেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখল:

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, আন্দ্রে রাসেল।
দিল্লি ডেয়ারডেভিলস: ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, ক্রিস মরিস।
কিংস ইলেভেন পঞ্জাব: অক্ষর প্যাটেল।
সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার।
রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর