,

ছাত্রলীগের সংঘর্ষে জেরে কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

news-image

কুমিল্লা প্রতিনিধি : আধিপত্য নিয়ে ছাত্রলীগের সংঘর্ষের জেরে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রশাসনের এই ঘোষণার পর পরই কলেজের শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করে।

শুক্রবার সকাল ৯টায় কলেজের সম্মেলন কক্ষে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আজ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার রাত আড়াইটায় মেডিকেল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহত ছাত্ররা ছাত্রলীগ কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক।

ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, হলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে সংঘর্ষের পুরো ঘটনাই পাওয়া গেছে। ঘটনা কারা ঘটিয়েছে, তা ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর