,

৫০ বছর পর সঙ্গী পেলেন সোবার্স

news-image

স্পোর্টস ডেস্ক : গ্যারি সোবার্স যে আজ সঙ্গী পাচ্ছেন, এটা অনেকটাই নিশ্চিত ছিল। মাত্র ২৬ রান দূরে ছিলেন স্টিভ স্মিথ। যে ফর্মে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, তাতে এ রান করতে আর কতক্ষণই বা লাগে! খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, দিনে শেষ হওয়ার অনেকটা আগেই টেস্টে ৬০০০তম রানটা পেয়ে গেছেন স্মিথ। অধিনায়কের এমন মাইলফলকের দিনটা ভালো কেটেছে অস্ট্রেলিয়ারও। মাত্র ২ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক দল। ইংল্যান্ডের চেয়ে এখনো ১৫৩ রানে পিছিয়ে স্মিথরা।

প্রথমেই সোবার্সের সঙ্গী পাওয়ার বিষয়টা ব্যাখ্যা করা যাক। ১৯৬৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। মাত্র ১১১তম ইনিংসে এ রান করে এ মাইলফলকের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হয়েছিলেন। তাঁকে আর টপকাতে পারেনি কেউ। কুমার সাঙ্গাকারা (১১৬) ও সুনীল গাভাস্কার (১১৭) কাছাকাছি গিয়েছিলেন কিন্তু সোবার্সকে ছুঁতে পারেননি। স্মিথ ১১০ ইনিংসে ৫৯৭৪ রান নিয়ে সিডনি টেস্ট শুরু করেছিলেন। সোবার্সকে ছুঁতে চাইলে প্রথম ইনিংসেই অন্তত ২৬ রান করতে হতো স্মিথকে। ইনিংসের ৫৬তম বলেই সেটা করে ফেলেছেন। ৬ হাজার রান তোলায় দ্বিতীয় দ্রুততম ব্যক্তি এখন দুজন—সোবার্স ও স্মিথ। জানতে ইচ্ছা করছে দ্রুততম ব্যক্তিটি কে? অবশ্যই ক্রিকেটের আরও অনেক রেকর্ডের মালিক ডন ব্র্যাডম্যান। ৬ হাজার রান করতে মাত্র ৬৮টি ইনিংস খেলতে হয়েছে তাকে!

রেকর্ড করেছেন বলেই স্মিথকে নিয়ে গল্প ফাঁদা। কিন্তু আজ অস্ট্রেলিয়া ইনিংসের নায়ক উসমান খাজা। মাত্র ১ রানে ব্যানক্রফট আউট হওয়ার পর নেমেছিলেন তিনি। স্মিথকে (৪৪*) সঙ্গী করে দিন পার করে এসেছেন। ৭ চার ও ১ ছক্কায় ইনিংস সাজিয়েছেন। ২০৪ বল খেলে তুলেছেন ৯১ রান।

এর আগে ফিফটি পেয়েছেন ডেভিড ওয়ার্নারও। ৬ বাউন্ডারিতে ৫৬ করা ওয়ার্নারকে জেমস অ্যান্ডারসন ফেরানোর পর থেকেই মাথা কুটে মরছেন ইংলিশ বোলাররা। ১০৭ রানের তৃতীয় উইকেট জুটিটা তৃতীয় দিনে আর কত বড় হয়, এর ওপরই নির্ভর করছে সিরিজের শেষ টেস্টের ভাগ্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর