,

প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দের মানুষ কে?

news-image

বিনোদন ডেস্ক : নিশ্চয় জানতে ইচ্ছে করছে বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দের মানুষটি কে? সম্প্রতি বলিউডের ‘দেশি গার্ল’ নিজের মুখে তাঁর পছন্দের মানুষের কথা জানিয়েছেন। আর তা শুনে অবাক হতেই হবে।

প্রিয়াঙ্কাকে শিগগিরই টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ নেক্সট সুপারস্টার’-এ বিচারকের আসনে দেখা যাবে। এই শোয়ের শুটিং চলাকালীন সাবেক বিশ্বসুন্দরী তাঁর নিজের ব্যাপারে একটি অবাক করা বিষয় খোলা মনে জানিয়েছেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ইনস্টাগ্রামে যাঁরা তাঁকে অনুসরণ করেন, সেসব মানুষ তাঁর বিশেষ পছন্দের। শোটির শুটিংয়ের সময় একজন প্রতিযোগী এই বলিউড তথা হলিউড সুন্দরীকে বলেন যে তিনি রোজ ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার পিছু নেন। আর তা শুনে খুশিতে ডগমগিয়ে ওঠেন এই বলিউড সুন্দরী। সেই প্রতিযোগীকে বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে আপনি আমার ব্যাপারে অনেক কিছু জানেন। আমার খুব ভালো লাগে যখন মানুষ ইনস্টাগ্রামে আমার পিছু নেয়। সেসব মানুষকে আমি বিশেষ পছন্দ করি। আমি নিজে দেখি ইনস্টাগ্রামে কতজন আমার গল্প এবং পোস্ট দেখেছেন।’

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আজ আমি যে জায়গায় পৌঁছাতে পেরেছি, তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে। আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি। আমাকে সবকিছু পরিশ্রমের বিনিময়ে অর্জন করতে হয়েছে। তাই আজ আমার এই সফলতার হকদার আমি।’

বলিউডের এই নায়িকা এখন হলিউড ও বলিউডে সমানতালে কাজ করে যাচ্ছেন। গত বছরের শেষের দিকে তাঁর অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে আরও কয়েকটি পালক। কিছুদিন আগে সামাজিক কাজে দৃষ্টান্তমূলক অবদানের জন্য প্রিয়াঙ্কা পেয়েছেন মাদার তেরেসা স্মৃতি পুরস্কার। ভারতে ছুটি কাটাতে এসে জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করে ৫ মিনিটের পারফরম্যান্সের জন্য নাকি তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এদিকে ২০১৭ সালে বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছে প্রিয়াঙ্কার নাম। এ ছাড়া গত বছরের একদম শেষ প্রান্তে এসে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রিয়াঙ্কাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। দেখা যাক, প্রিয়াঙ্কার এ বছরের সাফল্য বিগত বছরগুলোকেও ছাড়িয়ে যায় কি না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর