,

এমপিওভুক্তির দাবিতে ষষ্ঠ দিনে গড়াল অনশন

news-image

নিউজ ডেস্ক : এমপিওভুক্তির দাবিতে আজ শুক্রবার টানা ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া শিক্ষকরা ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এদিকে নন-এমপিও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. তানজিম উদ্দিন, মোসাইদা সুলতানা ও ফাহমিদুল হক প্রমুখ।

৩১ ডিসেম্বর থেকে টানা এ কর্মসূচি চলাকালে এ পর্যন্ত ১০১ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার অনশনস্থলে শিক্ষামন্ত্রীর নুরুল ইসলাম নাহিদ গিয়ে তাদের অনশন ভাঙাতে চাইলেও তার দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর