,

২০ বছরের কম বয়সীকে বিয়ে করলেন ‘ম্যাডাম ফুলি’

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন আলোচনায় নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। তবে হঠাৎ করেই ব্যাচেলর জীবনের ইতি টেনে বিবাহিত জীবনের ইনিংস শুরু করে আলোচনায় ফিরেছেন তিনি।

সিমলার ঘনিষ্ঠজনের বরাত দিয়ে গণমাধ্যমের খবর- দীর্ঘ ব্যাচেলর জীবনের ইতি টেনে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।

সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। তার বয়স সিমলার চেয়ে প্রায় ২০ বছর কম। লন্ডন প্রবাসী সিমলার স্বামী পেশায় ব্যবসায়ী।

সিমলার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানান, বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। সিমলার স্বামীর বাড়ি নারায়ণগঞ্জে।

এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের কাছে মুখ খোলেননি সিমলা।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর