,

সুন্দরী মডেলের ‘ডেটিং’ সঙ্গী ১০ বছরের কিশোর!

news-image

অনলাইন ডেস্ক : দশ বছরের এক কিশোরের সঙ্গে ‘ডেটিং’ করছেন বিখ্যাত সুন্দরী এক মডেল। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ছবি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। প্রায় ৫৬ হাজার শেয়ার হয় ছবিগুলি। কয়েক দিনের মধ্যে সেই কিশোর কার্যত সেলিব্রিটি হয়ে যায় সোশ্যাল সাইটে। যদিও পরে প্রকাশ্যে আসে আসল ঘটনা।

নানটাপং কিডওয়াপাট্টানা নামে থাইল্যান্ডের সেই কিশোর সম্প্রতি বেশ কিছু ছবি সোশ্যাল সাইটে আপলোড করে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেইসব ছবি। কারন থাইল্যান্ডের বিখ্যাত মডেল রিকি তিথিওয়ারডার সঙ্গে ছবিগুলিতে দেখা যায় তাকে।

কিন্তু তারপরেই ছন্দপতন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের বার্তায় সেই মডেল জানিয়েছেন, সম্প্রতি তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই আলাপ হয় তার বয়ফ্রেন্ড্রের ভাগ্নে নানটাপং’র সঙ্গে। তারা একসঙ্গে ছবি তোলেন।

কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং-এ ছবিগুলি পোস্ট করার সময়ে সেই কিশোর তিথিওয়ারডা তাকে ‘ডেটিং’ করতে নিয়ে গেছেন বলে মজা করে পোস্ট করে দেয়। জানা যায়, সেই কিশোর বন্ধুমহলে নিজের বড়াই দেখাতেই এই কাজ করেছে। আপাতত বছর দশের এই কিশোরের কীর্তি এখন বেশ আলোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর