সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হেনস্তার প্রতিবাদে হলিউড নায়িকাদের নতুন পন্থা অবলম্বন

news-image

বিনোদন ডেস্ক : বহু বছর ধরে ছাই চাপা ছিল আগুন। প্রতিবাদের সেই ছোট একটা স্ফুলিঙ্গ যেন দাবানলের জন্ম দিল। যৌন হেনস্তার বিরুদ্ধে একে একে মুখ খুললেন হলিউডের অভিনেত্রীরা। অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে অ্যাশলে জুড, সালমা হায়েক পর্যন্ত একে একে প্রতিবাদে সরব হয়েছেন সকলেই।

২০১৭ সালে হয়েছে #MeToo ক্যাম্পেন। আর ২০১৮ সালে হতে চলেছে কালো পোশাকের বিপ্লব। এবার যৌন হেনস্তার প্রতিবাদে নতুন পন্থা অবলম্বন করতে চলেছেন হলিউড নায়িকারা। আর এবার তাদের প্রতিবাদের মঞ্চ হতে চলেছে ২০১৮ সালের গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চ। যেখানে কেবলমাত্র কালো পোশাকেই দেখা যাবে গ্যাল গাডট, সায়োরিস রোনান, মেরি জে ব্লিজ, অ্যালিসন জেনিদের।

২০১৭ সালে হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দুই সাংবাদিক। ফাঁস করে দিয়েছিলেন প্রায় তিন দশক ধরে চলতে থাকা তার কাস্টিং কাউচের কুকীর্তি। প্রায় শ’খানেক অভিযোগ উঠেছে এই প্রযোজকের বিরুদ্ধে। কেবল হার্ভেই নয় নাবালককে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছিল কেভিন স্পেসির মতো হলিউড অভিনেতার বিরুদ্ধেও।

এরপর নভেম্বর মাসে যৌন হেনস্তার অভিযোগ ওঠে প্রখ্যাত মার্কিন উপস্থাপক চার্লি রোজের বিরুদ্ধে। মোট নয় জন মহিলা অভিযোগ এনেছিলেন এই উপস্থাপকের বিরুদ্ধে। দুই মহিলা সহকর্মী জানান, অফিসে নাকি বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াতেন মার্কিন তারকা।

ফের আরেকবার বিরুদ্ধেই গোল্ডেন গ্লোবের রেড কার্পেট ও মঞ্চে সরব হবেন গ্যাল গাডটরা। কেবল গ্ল্যামার ওয়ার্ল্ড নয় যৌন নিগ্রহ সমস্ত প্রফেশনেই সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ছে। অনেকেই এর বিরুদ্ধে সরব হতে পারেন না। সেই সমস্ত নির্যাতিতার প্রতিনিধি হয়েই কালো পোশাকের বিপ্লবে শামিল হবে হলিউডের নায়িকারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা