,

কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ২৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আহত হয়েছেন ২৫ জন। স্থানীয় সময়ানুসারে বৃহস্পতিবার রাত ৮.৩০টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।

এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছে এবং এখন পর্যন্ত ২৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে, এটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ এবং কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে।

জানা যায়, কাবুলের বানায়ি এলাকায় পুলিশের একটি গাড়ির কাছাকাছি অবস্থানে এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

গত এক মাসে কাবুলে পৃথক সন্ত্রাসী ও আত্মঘাতী হামলায় প্রায় ১০০ জনের মত নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর