,

ফের এক ছবিতে বাপ-বেটা

news-image

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ ও অভিষেক বচ্চন অভিনীত ‘বান্টি অর বাবলি’। যেখানে অভিষেকের নায়িকা ছিলেন রাণী মুখার্জী। ছবিতে রাণীর সঙ্গে অভিষেকের প্রেম রসায়নে দর্শক না মজলেও বচ্চন পরিবারের বাপ-বেটা ও বৌমা ঐশ্বরিয়ার আইটেম গানে ঠিকই মজেছিল দর্শক। ‘কাজরারে কাজরারে’ গানের তালে ঐশ্বরিয়ার নাচই ছবির ব্যর্থতাকে সামাল দিয়েছিল।

‘বান্টি অর বাবলি’ ছবিতেই প্রথমবারের মতো ছেলে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। এর পর ২০০৬ সালে আবারও ‘কাভি আলবিদা না কেহনা’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন বাবা ও ছেলে। সুপার ডুপার হিট সে ছবিতে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, রাণী মুখার্জী এবং প্রীতি জিনতাও।

এর পর দীর্ঘ ১১ বছর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি বাপ-বেটা অমিতাভ ও অভিষেক বচ্চনকে। তবে ভারতীয় মিডিয়ার একটি সূত্র বলছে, খুব শিগগিরই আবার একসঙ্গে রূপালী পর্দায় হাজির হবেন তারা। তাদের একসঙ্গে পর্দায় হাজির করবেন নামী পরিচালক অনুরাগ কাশ্যপ।

সূত্র বলছে, নির্মাতা অনুরাগের কাছে একটি মজার স্ক্রিপ্ট রয়েছে। তিনি সেটি ‘বিগ বি’ প্রকল্পের জন্য পরিচালনা করতে আগ্রহী। অনুরাগ বর্তমানে ‘ম্যানমারজিয়ান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে খুব শিগগিরই নাকি অমিতাভকে নিয়ে পরবর্তী কাজ শুরু করতে চান। অবশ্য নতুন প্রকল্পের স্ক্রিপ্ট ও বিষয়বস্ত সবকিছুই আপাতত তিনি গোপন রেখেছেন।

কাজেই, ছবির নাম কী, অন্যান্য পাত্র-পাত্রী কারা থাকছেন, সে সবের উত্তর সহসাই মিলছে না। অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরেই বাবা অমিতাভ ও ছেলে অভিষেককে আবারও একই ছবিতে দেখতে পাবেন ভক্তরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর