,

অন্যের বিপদে যে দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন নবীজি সা.

news-image

আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন সময় বিপদাপদে ফেলে পরীক্ষা করে থাকেন। আবার অনেক মানুষ নিজেদের অন্যায় অপরাধের কারণেও বিপদে পতিত হয়। সব সময় বিপদাপদ থেকে মুক্ত থাকতে আল্লাহ তাআলার রহমত কামনা করা সবার জন্যই জরুরি।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছে, তখন তিনি তার জন্য দোয়া করতেন। একে অপরের বিপদের সময় এ দোয়া পড়ে বিশ্বনবির আদর্শ অনুসরণ ও অনুকরণ করা সবার জন্য উত্তম। দোয়াটি হলো-

উচ্চারণ : আলহামদু লিল্লা হিল্লাজি আ’ফানি মিম্মাবতালাকা বিহি, ওয়া ফাদ্‌দালানি আ’লা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা। (যারা আরবি পড়তে পারেন না তারা দোয়াটির সঠিক উচ্চরণ আলেমদের থেকে জেনে নিন)

অর্থ : সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় নিপতিত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন। (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব বিপদাপদে হিফাজত করুন। সবাইকে সব বিপদগ্রস্ত লোকদের কল্যাণে এগিয়ে আসার এবং দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর