,

৫১ বছর পর প্রথমবারের মতো বিশ্ব ইজতেমার ‘ফয়সাল’ হচ্ছেন বাংলাদেশি

news-image

১৯৬৬ সালে বাংলাদেশে টঙ্গী ইজতেমা শুরু হওয়ার দীর্ঘ ৫১ বছর পর প্রথমবারের মতো কোনো ইজতেমার ফায়সাল (সিদ্ধান্তদাতা) হতে যাচ্ছেন কোনো বাংলাদেশি। তাবলিগ জামাতের শুরা সদস্যদের থেকে তিনি নির্বাচিত হবেন বলে জানা গেছে।

আজ জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে কাকরাইলের আলেম উপদেষ্টা কমিটি ও ভারত সফরকারী বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এতো দিনের প্রচলিত নিয়ম ছিলো দিল্লি নিজামুদ্দিন মারকাজের আমিরই ইজতেমা বিষয়ক মাশওয়ারার (পরামর্শসভা) আমিরে ফয়সাল বা সিদ্ধান্তদাতা হতেন।

কিন্তু তাবলিগ জামাতের চলমান সংকট ও ভারত সফরকারী প্রতিনিধি দলের প্রতিবেদনের আলোকে নতুন এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে কাকে ফয়সাল মানা হবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

বৈঠকে প্রতিনিধি দল তাদের প্রতিবেদন উপস্থাপন করেন এবং এ বিষয়ে পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, আজ সকাল ৮.০০টায় বৈঠকটি শুরু হয়ে বেলা ১১টা শেষ হয়।।

বৈঠকে উপস্থিত ছিলেন কাকরাইল শুরার ৫ উপদেষ্টা আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদের পক্ষে মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা আবদুল মালেক।

আরও উপস্থিত ছিলেন, ভারত সফরকারী বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা। তারা হলেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা যুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, কারী মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জিয়া বিন কাসেম।

এছাড়াও তাবলিগ জামাতের চলমান সংকটের নানা দিক নিয়ে তারা আলোচনা হয় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর