,

জন্মদিনেই বিয়ে করছেন দীপিকা?

news-image

বিনোদন ডেস্ক : রাত পোহালেই তার জন্মদিন। তিনি অর্থাৎ দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে জন্মদিন সেলিব্রেট করতে নাকি রণবীর সিংহের সঙ্গে শ্রীলঙ্কায় রয়েছেন নায়িকা। শুধু জন্মদিন নয়, শ্রীলঙ্কায় নাকি জন্মদিনের দিন রণবীরকে বিয়েও করে ফেলতে পারেন দীপিকা!

এটাই এই মুহূর্তে বলি ইন্ডাস্ট্রির লেটেস্ট গসিপ। সত্যি কি আগামীকালই বিয়ে করবেন রণবীর-দীপিকা?

মলদ্বীপে পরিবারের সঙ্গে নতুন বছরের প্রথম দিন কাটিয়েছেন দীপিকা। তারপরই নাকি জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছেন শ্রীলঙ্কায়।

শোনা যাচ্ছে, আগামী ৫ জানুয়ারি শ্রীলঙ্কাতেই আংটি বদল করবেন এই জুটি। দীর্ঘ পাঁচ বছর ধরে তাদের সম্পর্কের জল্পনা রয়েছে বলি মহলে। আংটি বদলের পরই নাকি তারা প্রকাশ্যে সম্পর্কের কথা জানাবেন।

সম্পর্কের বিষয়ে দীপিকা কখনও মুখ খোলেননি। কিন্তু রণবীর বরাবরই বেশ সাহসী। প্রকাশ্যেই দীপিকার প্রতি তার ভালোবাসার কথা জানিয়েছেন। তবে বিয়ে করছেন কিনা, সে ব্যাপারে মুখ খোলেননি নায়ক।

গত ডিসেম্বর গোপনে ইতালিতে বিয়ে করেছেন বিরাট কোহালি এবং অানুশকা শর্মা। বিয়ের আগে বার বার তারা সে খবর অস্বীকার করেছিলেন। বিয়ের পর নিজেরাই টুইট করে জানান সেই খবর। বলি মহলের একাংশের ধারণা, বিরুষ্কার মতোই চুপিচুপি বিয়ে করতে পারেন রণবীর ও দীপিকা। সত্যিই তা হবে কি না, তা জানার জন্য সময়ের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর