,

২০১৭ সালে যে ফোনটি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন গবেষণা সংস্থা জিবিএইচ ইনসাইটসের প্রতিবেদনে উঠে এসেছে, গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর তালিকার শীর্ষে রয়েছে আইফোন। জিবিএইচ ইনসাইটস ২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যগুলোর একটি তালিকা তৈরি করেছে, যাতে এক নম্বরে রয়েছে অ্যাপলের তৈরি আইফোন। গবেষণা সংস্থাটি বলছে, সারাবছর ভালো ব্যবসা করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এককভাবে আইফোনের কোন মডেল শীর্ষস্থান দখল করেনি। আইফোন-এইট, এইট-প্লাস ও আইফোন-এক্স মিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে। ২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়। আর দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং গ্যালাক্সি এস-এইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ। এছাড়া তৃতীয় স্থানে থাকা অ্যামাজন ইকো ডট ২ কোটি ৪০ লাখ, চতুর্থ স্থানে থাকা অ্যাপল ওয়াচ ২ কোটি এবং পঞ্চম স্থানে থাকা নিনটেন্ডো সুইচ ১ কোটি ৫০ লাখ বিক্রি হয়েছে। জিবিএইচ ইনসাইটস বলছে, এ বছরও সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। কারণ, অ্যাপল তাদের আইফোন-এসই মডেলের আপডেটেড ভার্সন নিয়ে আসতে পারে। কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

নিথর দেহে ফিরলেন আহমেদ বাবু

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত