,

এখন দাবি বাস্তবায়নই চ্যালেঞ্জের কাজ : মোস্তাফা জব্বার

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী হওয়া মোস্তাফা জব্বার বলেছেন, আগে যখন কথা বলতেন, তখন সুরটা ছিল দাবিদাওয়ার। আর এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে টেবিলের উল্টো জায়গায় বসিয়ে দিয়েছেন। এখন দাবিদাওয়া পেশ করার চেয়ে দাবিদাওয়া বাস্তবায়ন করাই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের কাজ।

বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে গিয়ে সাংবাদিকদের কাছে মোস্তাফা জব্বার এ কথা বলেন। এর আগে তিনি আগারগাঁওয়ে তথ্য ও প্রযুক্তি বিভাগে যান তিনি। তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, আজকের দিনে বাস্তবে গাড়ি চলার সড়ক তৈরি করার চেয়ে ইন্টারনেট চলার নতুন মহাসড়ক তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে এটি আরও গুরুত্বপূর্ণ হবে এবং এই মন্ত্রণালয় যে ভূমিকা পালন করবে, সেটির ওপর নির্ভর করবে বাকি মন্ত্রণালয়গুলো কতটা সেবা জনগণের কাছে পৌঁছাতে পারবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি বিভাগকে দুটি পা বা দুটি চোখ বা দুটি হাতের সঙ্গে তুলনা করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, সমন্বয় করে দুটি বিভাগ পরিচালিত হবে। নিজেকে মন্ত্রণালয়ের ছাত্র উল্লেখ করে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে শিখে যাবেন বলে তিনি আশা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর