,

ঢাবির ১৫ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সুপারিশ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার দায়ে অভিযুক্ত ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শৃঙ্খলা কমিটি কর্তৃক সুপারিশকৃত ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের বিষয়টি চূড়ান্ত হবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, যারা ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল চেয়ে শৃঙ্খলা কমিটির সভায় সুপারিশ করা হয়েছে। সুপারিশটি সিন্ডিকেটে পাঠানো হবে। সিন্ডিকেট ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সম্প্রতি সিআইডির বিশেষ অভিযানে আটকরা ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় ৫০ শিক্ষার্থী অবৈধ উপায়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বলে সংবাদ প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারিতে বিভিন্ন কারণে ১৬ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে