,

দশ বছর প্রেমের পর বিয়ে করলেন সোনিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : এক যুগেরও বেশি সময় ধরে প্রেম করে আসছিলেন মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন। এবার হলো চূড়ান্ত পরিণয়। পাত্র ময়মনসিংহের। নাম শামীম আহমেদ স্টিভ। দুই পরিবারের সম্মতিতে আয়োজনেই গত ৩ জানুয়ারি হলো সোনিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান।

আজ বৃহস্পতিবার সোনিয়া হোসেইন’র বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ হবে বলে জানা গেছে। পরে একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জানা গেছে বর শামীম আহমেদ স্টিভ বেসরকারি প্রাইভেট এয়ারলাইনস এয়ার এরাবিয়াতে চাকরি করেন। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন।

সোনিয়ার মিডিয়ায় আগমণ করেন ২০০৩ সালে। ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় শীর্ষ পাঁচজনের হয়ে আসেন তিনি। পরে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের ‘প্রেমে পড়ার গল্প’ নাটকে অভিনয় দিয়ে অভিনয় জীভন শুরু হয় তার।

এছাড়াও চিত্রনায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

এ ব্যাপারে সোনিয়া বলেন, ‘সবার কাছে শুধু এটুকু দোয়া চাই যেন আমরা সারাটা জীবন একসঙ্গে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। ভালো থাকতে পারি। স্টিভ আমার জীবনের আশীর্বাদ হয়ে এসেছে। এই আশীর্বাদকে সঙ্গে নিয়েই বাকীটা জীবন কাটিয়ে দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর