,

শিক্ষকদের ‘আমরণ অনশন’ অব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তির দাবিতে ‘আমরণ অনশন’ কর্মসূচি অব্যাহত রেখেছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলমান এই আন্দোলনে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫০ শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে এ ‘আমরণ অনশন’ কর্মসূচি চলছে।

শিক্ষক নেতারা বলেন, আমরণ অনশন পালনে প্রায় ৫০ শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এর মধ্যে অনেকে সুস্থ হয়ে ফিরে আবারও অনশনে যোগ দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আগত নতুন করে আরও অনেক শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্তির আন্দোলনে যোগ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার প্রেসক্লাব এসে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ‘আশ্বাস’ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা।

শিক্ষকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলতি অর্থবছর থেকে এমপিওভুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছেন তারা।

তবুও ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনো বরাদ্দ রাখা হয়নি।

এ কারণে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর