,

হাথুরু গিয়েছেন তো কী হয়েছে?

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজ বলেই এখনো বলা হচ্ছে না। কিন্তু আদতে এ সিরিজ তো হাথুরুসিংহে বনাম বাংলাদেশও। বাংলাদেশের চাকরি থেকে অব্যাহতি নিয়ে চণ্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। আর প্রথম সফরেই বাংলাদেশে আসছেন শ্রীলঙ্কান কোচ। এ সিরিজ নিয়ে সবার আগ্রহ তাই হাথুরুকে নিয়ে। তাঁকে ছাড়া বাংলাদেশ দল কেমন করে, এটাও সবার প্রশ্ন। দলের ফিল্ডিং কোচের অবশ্য দাবি, হাথুরু যাওয়াতে কিছুই হবে না বাংলাদেশের।

রিচার্ড হ্যালসল কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। স্বাভাবিকভাবেই দলের প্রস্তুতি ছাপিয়ে সাবেক কোচ প্রসঙ্গই বড় হয়ে উঠেছে। ফিল্ডিং কোচ অবশ্য মূল কোচের বিদায়কে বড় করে দেখছেন না, ‘কৌশল-পরিকল্পনা খুবই ছোট। যদি ভালো খেলোয়াড় থাকে, তারাই ক্রিকেট ম্যাচ জেতাতে পারে। মূল কোচ চলে যাওয়া বড় খেলোয়াড় যাওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। আমাদের বড় কোনো খেলোয়াড় যায়নি, তরুণ খেলোয়াড়ও কেউ যায়নি, শুধু কোচই গেছেন। শ্রীলঙ্কার জন্য কাজটা বরং কঠিন, কারণ ওরা বেশ কিছু খেলোয়াড় হারিয়েছে। আমাদের সে সমস্যা নেই। আমরা গোছানো এক দল এবং খেলোয়াড়েরা সিরিজের অপেক্ষায়।’

কোচের বিদায় বাংলাদেশের ক্রিকেটের জন্যই ভালো হবে বলে মনে করেন হ্যালসল। তাঁর দাবি বাড়তি দায়িত্ব পেয়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজারা আরও ভালো করবেন, ‘চণ্ডিকার চলে যাওয়ার মূল কারণ ছিল, তাঁর মনে হয়েছে ক্রিকেটারদের আর কিছু দেওয়ার নেই। আমার মনে হয়, এটা তো ক্রিকেটারদের জন্য ভালো। চণ্ডিকার বিদায়ে সবাই নতুন করে ভাবতে পারবে, আরও দায়িত্ব নেবে। দলের অবস্থা অনেক ভালো। এখানে সাকিব ও মাশরাফির মতো অধিনায়ক আছে। মুশফিক, রিয়াদ ও তামিম আছে। এ খেলোয়াড়েরা নিজেদের মতো আরও ভালোভাবে প্রকাশ করবে। চণ্ডিকা যেমন চাইত, তারা তেমন খেলেছে। কিন্তু এখন আরও বেশি কিছু দেবে। আর যত বয়স হয়, তত দায়িত্ব নিতে শেখে। আমার তো মনে হয় অভিজ্ঞ ও নতুন ক্রিকেটারদের জন্য খুবই রোমাঞ্চকর এক সময় এটা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে