,

ঝুঁকি নিয়েছিলেন প্রিয়াংকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মতো এখন হলিউডেও কম জনপ্রিয়তা পাচ্ছেন না প্রিয়াংকা চোপড়া। বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করলেও অনেকের মতো ঝরে যাননি তিনি। তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ছবির মধ্যে কোনটা পড়ে? হ্যাঁ, ‘এয়েতরাজ’। আর সবচেয়ে সফল ও জনপ্রিয়তার শীর্ষে যাওয়া ছবি? ‘ফ্যাশন’ নিশ্চিতভাবে। অথচ এই ছবিগুলোতে অভিনয় করতেই নাকি বাধা এসেছিল প্রিয়াংকার। কিন্তু ঝুঁকি নিয়েছিলেন তিনি।

ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, ‘যখন আমার বয়স আরও কম ছিল, তখন আমি কখনোই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতাম না। আমি আগে থেকে চলচ্চিত্র জগতের ছিলাম না। আমার ক্যারিয়ার সব সময়ই ঝুঁকিপূর্ণ ছিল। আর আমি অন্যের পরামর্শে সিদ্ধান্ত নিতাম। আমার সবচেয়ে বড় ঝুঁকি এটাই ছিল যে আমি জানতাম না আমি আসলে ঝুঁকি নিচ্ছি।’

প্রিয়াংকা জানান, ২০০৪ সালে যখন তিনি ‘এয়েতরাজ’ ছবিতে খলনায়িকার চরিত্রে কাজ করছিলেন, তখন অনেকেই তাঁকে ওই ছবি থেকে সরে আসতে বলেন। ভয় পেয়েছিলেন প্রিয়াংকা। কারণ, তাঁকে বলা হয়েছিল, এসব চরিত্র ক্যারিয়ারের জন্য ভালো নয়। সারা জীবন নাকি ‘ডাইনি’র চরিত্রই করে যেতে হবে!

প্রায় এমন ঘটনা আবার ঘটতে যাচ্ছিল প্রিয়াংকার সঙ্গে, ২০০৮ সালে। তখন প্রিয়াংকা করছিলেন ‘ফ্যাশন’ ছবির শুটিং। তিনি বলেন, ‘আমাকে বলা হয়েছিল, মেয়েরা তখনই নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করেন, যখন পুরস্কার জেতার জন্য তাঁদের ক্যারিয়ার শেষ করতে চায়। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল, আমি যেন বড় তারকাদের সঙ্গে এবং হলিউড-টাইপ সিনেমায় কাজ করি।’ প্রিয়াংকা ভয় পাচ্ছিলেন এই ভেবে যে তিনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি না। কিন্তু এর চেয়ে ভালো সিদ্ধান্ত তিনি বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত ‘ফ্যাশন’-এর মেঘনা মাথুরের চরিত্র প্রিয়াংকাকে এনে দেয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর